প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:১০:০৫
শিক্ষামন্ত্রী হিসেবে শপথ নিয়েই এহছানুল হক মিলন জানান, শিক্ষা ব্যবস্থাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে প্রবর্তন করাসহ আমূল পরিবর্তন আনা হবে। এর আগে ২০০১ সালে মন্ত্রিসভায় তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথের পর রাতে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন তিনি।
ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, ‘ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হবে। উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ। আমাদের শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল কম্পিটিটিভনেসে আনতে হবে। ইটস নো লঙ্গার এ লোকাল কমোডিটি, ইটস অ্যান ইন্টারন্যাশনাল কমোডিটি।’
তিনি বলেন, ‘আমাদের ফোর্থ জেনারেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে ন্যানোটেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলিকে গুরুত্ব দিতে হবে। ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার লিংকিংস গুলিকে আমাদের লক্ষ্য দিতে হবে। আমাদের টিভেট (টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং)-কে গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী আরও বলেন, ‘একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই দেখবেন। দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে। শুরু হবে কয়েক দিনের মধ্যেই।’
প্রজন্মনিউজ২৪
হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা, জানা গেল কারণ
সুন্দরবনে মধু আহরণ শুরু: মৌয়ালদের ভয় বাঘে নয়, দস্যুতে
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি
নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের
ঢাকায় ঈদের ছুটিতে বাসার মূলব্যান সামগ্রী থানায় রাখা যাবে
বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ